সংবাদ শিরোনাম ::
ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন? শুধু জিপিএ-৫ নয়, বিশ্বমানের দক্ষ নাগরিক গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরি–লিসার সঙ্গে বাংলাদেশের সঞ্জয় কারিনা কায়সার লাইফ সাপোর্টে, মেয়ের জন্য দোয়া চাইলেন কায়সার হামিদ ভয়াবহ অভিযোগ সেলিনার, স্বামীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ইতালিতে ছোট ভাই হত্যার ঘটনায় গ্রেপ্তার বড় ভাই, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা বিয়ে গোপনের অভিযোগ ঘিরে ইতালিতে বাংলাদেশি প্রবাসীর ওপর হামলা, স্ত্রী আটক লিমন-বৃষ্টি হত্যার আগে হিশামকে নিয়ে পুলিশকে সতর্ক করেছিল পরিবার

ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।

ভোটের লড়াইয়ে বিজয়ীদের নাম ঘোষণা

নির্বাচনের ফল অনুযায়ী, সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পান ১২৬ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম।

একক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহনাজ শারমিন রিনভী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাকিল হাসান, জেসমিন জাহান মুন এবং মো. মাজেদুল হাসান পায়েল।

অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে দায়িত্ব পেলেন যারা

নতুন কমিটিতে সহ-অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিঙ্কন মো. লুৎফরজ্জামান সরকার। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা মোহাম্মদ তাহান।

এ ছাড়া গবেষণা ও সেমিনার সম্পাদক হয়েছেন মাসুম বিল্লাহ, কল্যাণ সম্পাদক তারেক হাসান নির্ঝর, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি, যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া সুলতানা এবং দপ্তর সম্পাদক মো. রাফিজ খান।

১০টি নির্বাহী সদস্য পদেও বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচন ঘিরে অ্যালামনাই সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

‘যোগাযোগ উৎসব’ হয়ে ওঠে প্রাণের মিলনমেলা

নির্বাচনের আগে বিকেল থেকে টিএসসিতে অনুষ্ঠিত হয় ‘যোগাযোগ উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

অ্যালামনাই সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। এছাড়া বিভাগের প্রবীণ শিক্ষক, সাংবাদিক ও সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন।

দিনভর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ আর আড্ডায় অনুষ্ঠানটি যেন এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়।

Image Caption:

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

আপডেট সময় : ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬