সংবাদ শিরোনাম ::
ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন? শুধু জিপিএ-৫ নয়, বিশ্বমানের দক্ষ নাগরিক গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরি–লিসার সঙ্গে বাংলাদেশের সঞ্জয় কারিনা কায়সার লাইফ সাপোর্টে, মেয়ের জন্য দোয়া চাইলেন কায়সার হামিদ ভয়াবহ অভিযোগ সেলিনার, স্বামীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ইতালিতে ছোট ভাই হত্যার ঘটনায় গ্রেপ্তার বড় ভাই, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা বিয়ে গোপনের অভিযোগ ঘিরে ইতালিতে বাংলাদেশি প্রবাসীর ওপর হামলা, স্ত্রী আটক লিমন-বৃষ্টি হত্যার আগে হিশামকে নিয়ে পুলিশকে সতর্ক করেছিল পরিবার

ভয়াবহ অভিযোগ সেলিনার, স্বামীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একসময় বলিউডের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ ছিলেন সেলিনা জেটলি। মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জয় থেকে শুরু করে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়—সব মিলিয়ে তাঁর জীবনকে অনেকেই দেখতেন সফলতার ঝলমলে গল্প হিসেবে। কিন্তু সেই আলো ঝলমলে জীবনের আড়ালে যে গভীর ব্যক্তিগত সংকট, মানসিক যন্ত্রণা আর সম্পর্কের ভাঙন জমে ছিল, তা এবার প্রকাশ্যে চলে এসেছে।

পারিবারিক নির্যাতনের অভিযোগে সেলিনার স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। তদন্ত চলাকালে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক-আউট সার্কুলার। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিনার একটি আবেগঘন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রহস্যময় পোস্টে নতুন ইঙ্গিত

ঘটনার পর গভীর রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন সেলিনা। সেখানে তাঁকে দেখা যায় ‘Breaking Up With a Narcissist’ নামের একটি বই পড়তে। বইটির কয়েকটি লাইন তিনি আলাদাভাবে হাইলাইট করেছিলেন।

একটি লাইনে লেখা ছিল, ‘একজন নার্সিসিস্টের সঙ্গে সম্পর্ক ভাঙা মানে সেই মানুষটির তৈরি করা আপনার আরেকটি সংস্করণের সঙ্গে বিচ্ছেদ ঘটানো।’ আরেকটি অংশে বলা হয়, ‘যখন আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, তখন শুধু একটি সম্পর্কই শেষ করেন না; আপনি নিজের পরিচয়, নিজের কণ্ঠস্বর এবং নিজের জীবনও ফিরে পান।’

সবচেয়ে বেশি আলোচিত হয় আরেকটি বার্তা—‘আপনি নিজের গল্প নতুন করে লেখার যোগ্য। আপনি সুস্থ হয়ে ওঠার যোগ্য।’ এই পোস্টের পর থেকেই অনেকে ধারণা করছেন, নিজের দাম্পত্য জীবনের সংকট নিয়েই পরোক্ষ বার্তা দিয়েছেন অভিনেত্রী।

পিটার হাগের বিরুদ্ধে কী অভিযোগ

মুম্বাই পুলিশের সূত্র অনুযায়ী, পিটার হাগের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং দীর্ঘদিন ধরে হয়রানি।

মামলাটি ‘প্রটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫’-এর আওতায়ও তদন্ত করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ দায়েরের পর পিটারের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করা হয়েছে, যাতে তিনি তদন্ত এড়িয়ে বিদেশে যেতে না পারেন।

যদিও এখন পর্যন্ত পিটার হাগ বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সন্তান হারানোর বেদনা ও ভেঙে পড়া পরিবার

এই আইনি লড়াইয়ের মধ্যেই কয়েক দিন আগে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেন সেলিনা। সেখানে তাঁকে প্রয়াত ছেলে শমশেরের কবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে অভিনেত্রী ইঙ্গিত দেন, বর্তমানে তিনি নিজের সন্তানদের সঙ্গেও স্বাভাবিকভাবে দেখা করতে পারছেন না।

২০১১ সালে বিয়ে করেন সেলিনা ও পিটার। বিয়ের পর ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে দূরে সরে যান তিনি। বিদেশেই সংসার গড়ে তোলেন এই দম্পতি। ২০১২ সালে জন্ম নেয় তাঁদের যমজ সন্তান উইনস্টন ও বিরাজ। পরে ২০১৭ সালে আবারও যমজ সন্তানের বাবা-মা হন তাঁরা। কিন্তু জন্মের কিছুদিন পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাঁদের ছেলে শমশের।

সন্তান হারানোর সেই বেদনা সেলিনার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই ট্র্যাজেডি তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।

গ্ল্যামারের আড়ালের কঠিন বাস্তবতা

২০০১ সালে ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাব জয়ের পর বলিউডে অভিষেক হয় সেলিনার। ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘আপনা সাপনা মানি মানি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দ্রুত দর্শকদের নজর কাড়েন তিনি।

তবে বিয়ের পর পরিবার ও সন্তানদের নিয়েই ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। এখন সেই ব্যক্তিগত জীবনই আদালত, পুলিশি তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভয়াবহ অভিযোগ সেলিনার, স্বামীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬